Thursday, 16 February 2017

শেয়ার

ক
(১) পরপর তিন মাস মাসিক চাঁদা প্রদান না হলে।
(২) কার্যকমিটি কে অবহিত না করে শেয়ার কোন বর্তমান সদস্য বাহিরের কোন ব্যক্তির নিকট বিক্রি/ হস্তান্তর করলে ।
(৩) সমিতির ট্রেড মার্ক বা ব্যানারকে কাজে লাগিয়ে ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল করলে।
  (৪) সমিতির আচরণ বিধি লঙ্গন। পেশি শক্তি ব্যবহার করে নিজ স্বার্থ হাসিলের চেষ্টা করলে।
(৫) র্কায্যনির্বাহী পরিষদ যাহা সমিতির স্বার্থের প্রতিকুল মনে করেন এমন র্কায করিলে।
(৬)কোন অসাধুতা দেখাইলে অথবা সমিতি কোন চুক্তি লংঘন করিলে।

খ। সাময়িকভাবে পদচ্যুত (সাসপেণ্ডেড) সদস্য পদচ্যুত থাকার সময় সদস্যপদের কোন অধিকার বা সুবিধা ভোগ করিতে পারিবে না।
গ। জরিমানা পদচ্যুতি বা সপসারনের আদেশ দেওয়ার দিন হইতে একমাসের (৩০ দিন) মধ্যে সদস্য উক্ত আদেশের বিরুদ্ধে অন-লাইনে সাধারন সভার নিকট পূর্নবিবেচনা বা পূর্নবিচারের জন্য  আবেদন করিতে পারবে।
ঘ। পূর্নবিবেচনা বা পূর্নবিচারের জন্য  আবেদন বা আপীল পাওয়ার ৩মাসের(নব্বই দিন) মধ্যে উহা মীমাংসার জন্যে কার্যনিবাহী পরিষদ একটি বিশেষ সভার ফেসবুক মেসেঞ্জারে আহবান  করবে,
যদি উক্ত সময়ের মধ্য কোন সাধারন সভা  অনুষ্ঠিত না হয় তাহা হইলে সাধারন সভা  অব্যবহতি পূর্বে উপরোক্ত আপীল মীমাংসার জন্য একটি বিশেষ সভার ব্যবস্থা করিতে হইবে।

১৩. সদস্যপদের অবসান।

নিম্নে লিখিত কারনে যে কোন সদস্যপদের অবসান হইবে।
ক। তাহার যাবতীয় শেয়ার হস্থান্তর করিলে।
খ।সদস্য যোগ্যতা হারাইলে।
গ।সদস্যপদে ইস্তাফা দিলে।
ঘ। সদস্য হইতে অবসারিত হইলে।
ঙ।লোকান্তরিত হইলে।
চ।কোন অধিকার বিশিষ্ট আদালত তাহাকে দেউলিয়া বা অপ্রকৃতিস্থ ঘোষনা করিলে,( এ ক্ষেত্রে চিকিৎদার পর সুস্থ্য হলে পূর্নবিবেচনা থাকবে)
ছ। কোন নৈতিক ক্ষুলনজ্জনিত আদালত কারাদণ্ডে দণ্ডিত হইলে।

১৪. পদত্যাগকারী, অবসারিত বা বিতাড়িত সদস্যের টাকা প্রত্যায়।

আইনে বিধানানুযায়ী ও নিয়মাবলী অনুসারে কোন সদস্য পদত্যাগ করিলে অথবা অবসারিত বা বিতাড়িত হইলে কার্যনিবাহী পরিষদ কতৃক নির্ধারিত সময়ের মধ্যে সুদসহ অথবা সুদ ব্যতিরেকে  তাহার বা তাহার পূর্ববর্তী সদস্যের শেয়ার ক্রয়-এর প্রদত্ত টাকা ফেরৎ পাইবেন।

দায়িত্ব

১৫ সমিতির দেনার জন্য সদস্যের দায়িত্ব তাহার কৃত শেয়ারের মুল্য পর্যন্ত সীমিত থাকিবে,
১৬. আইন, নিয়মাবলী ও উপবিধি মানিয়া  করিয়া কার্যনির্বাহী পরিষদ নিম্নোক্তউপায়ে সমিতিএ জন্য টাকা সংগ্রহ করিবে,

ক।সদস্যদের নিকট মাসিক বা বাৎসরিক আমানত গ্রহন,
খ। ঋন দাতা ব্যাংক বা অন্যত্র হইতে কর্জ করিয়া,
গ। জমি বা সম্পদ ক্রয় -বিক্রয় করিয়া,

১৭.  শেয়ার বা অংশগত মুলধন,

ক। প্রাথমিক মাসিক মুলধন-৫৬০০০/=(ষাট হাজার)টাকা
খ।অংশগত মোট শেয়ার সংখ্যা - ২৮/=(আঠাইশ)  । ৩০(ত্রিশ) শেয়ারে সিমাবদ্ধ থাকিবে,
গ। প্রতি শেয়ার সঞ্জয় মুল্য -২০০০/=(দুই হাজার ) টাকা।
ঘ।সদস্য ব্যতিত অন্য কেউ শেয়ার ক্রয় করিতে পারিবে না,
ঙ। কোন সদস্য দুটি শেয়ারের বেশী ক্রয় করিতে পারবে না,

চ। প্রথম শেয়ার খরিদ কালে প্রত্যেক শেয়ারের জন্য মাসিক আমানত এবং ভর্তি ফিসহ শেয়ার বাবদ ২৩০০/=টাকা প্রদান করিতে হইবে,
ছ। সমিতির প্রয়োজনে ভবিষৎতে শেয়ার সংখ্যা বৃদ্ধি করা যাবে,তবে সে ক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ সদস্যের মতামত আবশ্যক।

১৯. শেয়ার সার্টিফিকেট বা অংশ নির্দশনী।

ক। প্রত্যেক সদস্য তাহার এক বা একাদিক শেয়ারের জন্য সমিতির সীল মোহরাংকিত একখানি শেয়ার সার্টিফিকেট পাইবে। এবং সার্টিফিকেটে তাহার শেয়ার সংখ্যা লিখিত থাকিবে,
এইরুপ সার্টিফিকেটে সভাপতি বা সহ-সভাপতি, সাধারন সম্পাদক বা যুগ্ন-সাধারন সম্পাদক এবং তিন জন কোষ্যদক্ষের সীলসহ স্বাক্ষর  থাকিবে,

খ। কোন শেয়ার সার্টিফিকেট বিকৃত বা নষ্ট অথবা  হারিয়ে গেলে, কার্য্যনির্বাহী পরিষদ কতৃক নির্দিষ্ট ফি প্রদানের পর কার্য্যনির্বাহী পরিষদ কতৃক আরোপিত কোন শর্ত থাকিলে তদানুসারে নতুন সার্টিফিকেট দেওয়া হইবে।

২০ শেয়ার হস্থান্তর করন।

শুধুমাত্র সমিতির নিকট  শেয়ার হস্থান্তর করা চলিবে। কার্য্যনির্বাহী পরিষদ হস্থান্তরিত শেয়ার সমিতির সদস্য অথবা সদস্য হইবার যোগ্যতা সম্প্রন্ন ব্যক্তিকে বিধি অনুসারে পুনঃহস্থান্তর করিতে পারিবে,

২১.  তহবিল কোন কোন কাজে ব্যয় হবে।
ক। সমিতির তহবিল নিম্মোক্ত উদ্দেশ্যে খাটানো যাবে।

(১) কার্য্যনির্বাহী পরিষদের অনুমোতিক্রমে সমিতির সদস্যদের বিনাসুদে সহয়াতা ঋন।

(২) সদস্যদিগের হিতার্থে তহবিলে টাকা খাটানো।

(৩) জমি ক্রয় ও বাড়ি নির্মাণের জন্য প্রয়োজনী মালামাল ক্রয় এবং সমিতির ভালভাবে চালাইবার জন্য অফিস ও অন্যান্য উদ্দেশ্যে বাড়ি তৈরী করা।

(৪) কর্মচারীদের বেতন, বিশেষ প্রয়োজনের খরচ, সুদ, হিসাব পরিক্ষা ফি, ও অন্যান্য স্বাভাবিক কার্য্য পরিচালনার ব্যয়,

(৫) সমিতি উদ্দেশ্য সমূহ কার্য্যপরিষদ  করিবার সহায়ক অথবা প্রাসংগিক যে কোন উদ্দেশ্যে টাকা খাটানো।

খ। কার্য্য পরিষদ কমিটির  অনুমোতি ব্যতিরেকে কর্জ দ্বারা সংগৃহিত তহবিলের কোন অংশ হিসাব পরিক্ষার ফি ছাড়া উপরোক্ত (৩) হইতে (৫) পর্যন্ত কোন উদ্দেশ্যে ব্যবহার করা  যাইবেনা।

২২. তহবিল সংরক্ষন
ক) আদায়কৃত চাঁদা বাংলাদেশ সরকারের বাংলাদেশ ব্যাংক অনুমোতিত যে কোন ব্যাংকে সমিতির তিনজন কোষাদক্ষের নামে সমিতির ব্যাংক একাউন্ট খোলা হবে,
খ) সমিতির কোষাদক্ষদের যৌথ স্বাক্ষরে ব্যাংক একাউন্ট  পরিচালিত হবে।
(গ) প্রত্যেক সদস্য প্রতি মাসে চাঁদা প্রদান করে কোষাদক্ষের নিকট থেকে টাকার রশিদ নিজ দ্বায়িত্বে বুঝে নেবে অথবা সমিতির ব্যাংক একাউন্টে সরাসরি জমা দিতে পারবে । সে ক্ষেত্রে ডিপোজিট স্লিপ সমিতির কোষাদক্ষের নিকট না পেশ করা পযন্ত সদস্যর চাঁদা পরিশোধ বলে গণ্য হবে না।
ঘ) কোষাদক্ষদের যৌথ একাউন্টের হিসাব  সম্পুন্য  সমিতির ফ্রান্ট বলে বিবেচিত হবে।
ঙ) সমিতির জমি বা সম্পদ সভাপতি, সাধারন সম্পাদক এবং তিন জন কোষাদক্ষের নামে ক্রয় করা হবে,
চ) সভাপতি, সাধারন সম্পাদক এবং তিন জন কোষাদক্ষের নামে ক্রয়কৃত সম্পত্তি, জমি বা ফ্ল্যাট অথবা অন্যান্য মালামল সমিতির বলে বিবেচিত হবে,
ছ। ক্রয়কৃত জমি বা ফ্ল্যাট বা অন্যান্য মালামল পরবর্তীতে স্যদের নিকট শেয়ার অনুসারে হস্থান্তর করে দিতে হইবে, 
চ) সভাপতি, সাধারন সম্পাদক, এবং তিন(৩) জন কোষাদক্ষের যৌথ স্বাক্ষরে বিক্রয় করিতে পারিবে, তবে সে ক্ষেত্রে কার্য্যনির্বাহী পরিষদ সাধারন সভায় বা বিশেষ সভার আহবান করিতে হইবে,
উক্ত সভায় সংখ্যা ঘনিষ্ট সদস্যের অনুমোতিত আবেদন পত্রে স্বাক্ষরিত একটি আবেদন পত্র জমা প্রদান করতে হবে।
২৩. সমিতির কাঠামো
সমিতির কার্যাবলী সঠিক ও সন্তোষজনকভাবে পরিচালনার জন্য উপদেষ্টা কমিটি, কার্য্যনির্বাহী কমিটি ও সাধারণ পরিষদ থাকিবে।

২৪. সাধারণ পরিষদ
সমিতির সকল সদস্য সমন্বয়ে সাধারণ পরিষদ গঠিত হইবে।

সাধারণ পরিষদের কার্যাবলী হইবে নিম্নরূপ

(ক) সমিতির গঠনতন্ত্র সংশোধন ও অনুমোদন ;
(খ) নির্বাহী কমিটি নির্বাচন ;
(গ) সমিতির বার্ষিক বাজেট ও নিরীক্ষিত হিসাব বিবরণী অনুমোদন ;
(ঘ) বার্ষিক প্রতিবেদন অনুমোদন ; এবং
(ঙ) অন্যান্য বিষয় যাহা নির্বাহী কমিটি সাধারণ পরিষদের বিবেচনার জন্য পেশ করিতে পারে।

২৫. উপদেষ্টা পরিষদ
সমিতির বিভিন্ন বিষয়ে সহায়তা ও পরামর্শ প্রদান। ইহা ছাড়া কোন জরুরি ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণকালে নির্বাহী কমিটির সভায় বিশেষ আমন্ত্রণক্রমে যোগদান করিতে পারিবেন।

২৬.কার্য্যনির্বাহী কমিটিঃ-

(ক) সমিতির ১০ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি থাকবে।
(খ) কার্যকরি কমিটি সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হবে।
(গ) কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
(ঘ) প্রতি দুই বছর পর পর কার্যকারি কমিটি, সমিতির বার্ষিক সভায় নির্বাচন করা হবে।
(ঙ) কমিটি গঠনের সময় ফাউন্ডার সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে।
(চ) কার্যকারী পরিষদ  সদস্য শিক্ষাগত  যোগ্যতা সম্পন্য হতে হবে।
(ছ) কার্যকারী পরিষদ  প্রত্যেক সদস্যকে উদ্যমী, উদ্যোগী,  ধৈর্যশীল, শান্তিপ্রিয় এবং সৎ চরিত্রের অধিকারী হতে হবে।
(জ) পারিবারিক ভাবে রাজনৈতিক দলের সাথে জড়িত এমন কেউ কমিটি প্রধান বা কার্য্যকারী সদস্য  হতে পারবে না।

(ঝ)দায়িত্ব এবং কর্তব্য পালনে বেহাত হলে, কার্য্যকারী কমিটি পরিষদ এবং উপদেষ্টা পরিষদ আলোচনার মাধ্যমে, যে সিদ্ধান্ত নেয় তা মাথা পেতে নিতে হবে,

(ঞ)সকল সদস্য কে সমান আগ্রহ অধিকার দিতে হবে, দলাদলি উর্দি থেকে কাজ করতে হবে,
সমিতির সকল সদস্য দের প্রতি সহনীয় সহানুভূতিশীল হতে হবে,

২৭. লাভ/লোকসান বন্টন,

সমিতির লাভ/লোকসান শেয়ারের মূল্যের ভিত্তিতে বন্টিত হবে। তবে লভ্যাংশ বন্টন বা সংরক্ষন কার্যকারি কমিটির সিদ্ধান্তর উপর নিভশীল ।

২৮.  কর্ম ও কর্মসূচি

সমিতির উদ্দেশ্য বাস্থবায়নের জন্য কার্য্যনির্বাহী পরিষদ প্রতি বছর একটি কর্মসূচি প্রস্তুত করিবেন। এবং সঠিকভাবে চালানোর জন্য কার্যবিধি রচনা করিবেন, পরিষদ আবশ্যক বোধ করিলে সময়ে সময়ে উক্ত কর্মসূচি কার্যবিধির রদবদল করিতে পারিবেন।

২৯. সাধারন সভা
সমিতির সর্বময় ক্ষমতা সাধারন সভার উপর ন্যস্ত থাকিবে। এই সাধারন সভা সমিতির সকল কার্যের উপর বিশেষতঃ কার্য্যনির্বাহী পরিষদের কার্যবলীর উপর নজর রাখিবেন এবং সমিতির স্বার্থ বজায় রাখিবার জন্য আবশ্যকীয় সকল কার্য করিতে পারিবেন।

৩০. অক্টবর - সেপ্টম্বর  সমিতির কার্যকর বছর বলে গন্য হইবে।

৩১  ক। আইনের বিধানমতে প্রতি কার্যকরী বছর অন্ততঃ একটি সাধারন সভা করিতে হইবে।
খ। সমিতি রেজিষ্ট্রার হওয়ার পনের মাসের মধ্যে প্রথম বার্ষিক সাধারন সভা করিতে হইবে।
গ। বার্ষিক সাধারন সভা নিম্নেলিখিত কার্য করিবে :-
১) কার্য্যনির্বাহী পরিষদের সভা কার্যবলী বিবেচনা করা।
২) বিগত বৎসরের জমা খরচ, কর্জ,পাওনা, লাভ -লোকসানের হিসাব ও হিসাব পরিক্ষকের প্রতিবেদন আলোচনা করা,
৩) অর্থ সরবাহকারী ব্যাংক, সদস্য ও অন্যের নিকট হইতে চলতি বৎসরের সর্বোচ্চ দেনার পরিমান নির্ধারন।
৪) লাভ বন্টন।
৫) আয় ব্যয়ের অনুমানিক হিসাব মঞ্জুর।
৬) কার্য্যনির্বাহী পরিষদের সুপারিশ, লাভ্যাংশ ইদ্যাতি বিবেচনা,
৭) যেহুতু এই সমিতি প্রবাসীদের নিয়ে সংগঠিত এই সমিতি তাই সকল সাধারন সভা অন-লাইন ভিত্তিক ফেসবুক মেসেঞ্জারে অনুষ্টিত হবে।

৩২. সাধারন সভার
ক) কার্যকরি কমিটি প্রতি ০৩ মাস অন্তর অন্তর বৎসরে অন্তত ০৪টি ত্রৈমাসিক সভা এবং প্রাপ্ত হিসাব বছরে একটি বার্ষিক সাধারন সভা অনলাইনে আহব্বান করবে।
(খ) ত্রৈমাসিক সভার ৭দিন এবং বাষিক সাধারন সভার ১৪ দিন পূর্বে অনলাইন নোটিশের মাধ্যমে সভার সময় স্থান ও আলোচ্যসূচি জানিয়ে দেওয়া হবে।
(গ) ত্রৈমাসিক সভায় কার্যকরি কমিটির অর্ধেক সদস্য উপস্থিত হলে কোরাম পূর্ণ হবে বলে বিবেচিত হবে।
(ঘ) সকল ধরনের সভায় সমিতির সভাপতি পদাধিকার বলে সভাপতিত্ব করবেন।
(ঙ) কার্যকরি কমিটি একদিনের  অনলাইন নোটিশে জরুরী সভা আহব্বান করতে পারবে।
(চ) সভায় সংখ্যাগরিষ্ঠের মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হবে ।
(ছ) শুধুমাত্র পূর্ণ পরিশোধিত সদস্যই সভায় মতামত প্রদান করতে পারবে।

৩৩.সমিতির বিধানবলি সংশোধন/পরিবর্তন বা পরিশোধন করা যাবে, তবে সে ক্ষেত্রে ই.জি.এম E.G.M এর জন্য যথাউপযুক্ত নোটিশ প্রদান করে উপস্থিত সদস্যদের দুই-তৃতীয়াংশের মতামত প্রয়োজন হবে।

Tuesday, 14 February 2017

সমবায় কি?


সমবায়

সমবায় একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান,
যেটি একদল সদস্য তাদের সম্মিলিত কল্যাণের জন্য পরিচালনা করেন।

[১] আন্তজাতিক সমবায় মৈত্রী
(International Co-operative Alliance)
তাদের সমবায় পরিচিতি নির্দেশিকাতে সমবায়ের সংজ্ঞা দিয়েছে,
এই ভাবে যে, সমবায় হল সমমনা মানুষের স্বেচ্ছাসেবামূলক একটি স্বশাসিত সংগঠন যা নিজেদের অর্থ সামাজিক উন্নয়নের জন্য কাজ করে এবং এ লক্ষে অংশীদারিত্ব ভিত্তিতে গণতান্ত্রিকভাবে নিয়ন্ত্রিত ব্যবসা পরিচালনা করে।

[২] একটি সমবায় প্রতিষ্ঠান এমনও হতে পারে,
যেখানে ব্যবসাটি এর সুবিধাভোগী সকলে সমভাবে নিয়ন্ত্রণ করে,
অথবা তারাই এই প্রতিষ্ঠানে কাজ করে।
সমবায় ভিত্তিক ব্যবসা নিয়ে শিক্ষার যে ধারায় পড়ানো হয় তা 'সমবায় অর্থনীতি' নামে পরিচিত।

ইতিহাস সম্পাদনা

সমবায় সমিতির ইতিহাস প্রায় মানবসভ্যতার ইতিহাসের ন্যায় প্রাচীন। বর্তমানের সমবায় সমিতির সাংঠনিক রূপ প্রতিষ্ঠিত হয় ইউরোপের শিল্পবিপ্লবের কিছু পূর্বেই।
১৭৬১ সালে সর্বপ্রথম ফেনউইক উইভারস সোসাইটি গঠন করা হয়,
স্থানীয় তাঁতীদের ঋণসুবিধা, শিক্ষা ও অভিবাসন সুবিধা দেবার জন্য। পরবর্তীতে শুধু ইংল্যান্ডেই এক হাজারের অধিক সমবায় প্রতিষ্ঠান কর্মকান্ড শুরু করে।

সমবায় মূলনীতি

সমবায় সংগঠনগুলো কার্যকর ভাবে ও দক্ষতার সাথে পরিচালনার লক্ষ্যে আন্তজাতিক সমবায় মৈত্রী (International Co-operative Alliance) কর্তৃক সমবায় পরিচিতি নির্দেশিকাতে ৭টি মূলনীতি ঘোষণা করেছে।

[৩][৪]

স্বতঃস্ফূর্ত ও অবাধ সদস্যপদ (Voluntary and open Membership)

সদস্যের গণতান্ত্রিক নিয়ন্ত্রণ (Democratic Member Control)

সদস্যের আর্থিক অংশ গ্রহণ (Member Economic Participation)

স্বায়ত্বশাসন ও স্বাধীনতা (Autonomy and Independence)

শিক্ষা, প্রশিক্ষণ ও তথ্য (Education, Training & Information)

আন্তঃসমবায় সহযোগিতা (Co-operation among Co-operative)

সমাজিক অঙ্গীকার (Concern for Community)

আইনগত ভিত্তি সম্পাদনা

বাংলাদেশ সম্পাদনা
বাংলাদেশের ২০০১ সালে প্রণীত সমবায় আইন/২০০১ (সংশোধিত/২০০২,সংশোধিত/২০১৩)-এর ১৪ ধারা অনুযায়ী[৬] সমবায় সমিতিগুলো স্বতন্ত্র আইনগত ভিত্তি রয়েছে, এবং এটি একটি সংবিধিদ্ধ সংস্থা (Body Coorporate)। এছাড়াও গণপ্রজান্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৩-এর (খ)[৭] অনুচ্ছেদে সমবায়কে মালিকানার দ্বিতীয় খাত হিসাবে স্বীকৃতি দেয়া হয়েছে।[৩]

Sunday, 15 January 2017

কুমিল্লা জেলার মানুষ আমরা যে কারনে গর্বিত।


ইতিহাস:

১. ব্রিটিশ গভর্নর ওয়ারেন
হেস্টিংস বাংলায় যখন জেলা
ব্যবস্থা চালু করে তখন ১৮ জেলার
একটি ছিল কুমিল্লা।

২. হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ
কুমিল্লা অঞ্চলটি একসময় প্রাচীন
সমতট অঞ্চলের অধীনে ছিল।
খ্রিস্টীয় নবম শতাব্দীতে কুমিল্লা
জেলা হরিকেল অঞ্চলের
রাজাদের অধীনে আসে।
অষ্টম
শতাব্দীতে লালমাই ময়নামতি দেব
বংশ এবং দশম থেকে একাদশ শতকের
মাঝামাঝি পর্যন্ত চন্দ্র বংশের
শাসনাধীনে ছিল।
যার স্মৃতি চিহ্ন
এখনো কোটবাড়ি ও ময়নামতি
এলাকায় রয়ে গেছে।

৩. বিশাল আয়তনের কুমিল্লা থেকে
১৭৮১ সালে বৃহত্তর নোয়াখালী
এবং ১৯৮৪ সালে চাঁদপুর ও
ব্রাক্ষনবাড়িয়া জেলা কে পৃথক
করা হয়।

ঐতিহাসিক ঘটনা:

১. ১৭৬৪ সালে ত্রিপুরার রাজার
বিরুদ্ধে শমসের গাজীর নেতৃত্বে
পরিচালিত কৃষক আন্দোলন এ
অঞ্চলের একটি ঐতিহাসিক ঘটনা।
যা পরবর্তীতে ব্রিটিশবিরোধী
আন্দোলনের প্রেড়না যুগিয়েছিল।

২. সাম্প্রদায়িক দাংগার ঘটনাকে
কেন্দ্র করে ১৯২১ সালে কাজী নজরুল
ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর ও মহাত্না
গান্ধী কুমিল্লা জেলায় বিচরন
করেন।

৩. ১৯৩১ সালের ১৪ ডিসেম্বর
ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়ের
দুই ছাত্রী সুনীতি চৌধুরী ও শান্তি
ঘোষ গুলি করে ম্যাজিস্ট্রেট
মিস্টার স্টিভেন্সকে হত্যা করে।
স্বাধীনতা আন্দোলনে কোন
নারীর অংশগ্রহণ সেবারই প্রথম ঘটে।

৪. ভাষা আন্দোলন , স্বাধীনতা যুদ্ধ
সহ অনেক আন্দোলন সংগ্রামে
অবদানের জন্য এ জেলা ইতিহাসে
ঠাই করে নিয়েছে।

যোগাযোগ ব্যবস্থা :

১. উন্নত যোগাযোগব্যবস্থার জন্য
কুমিল্লাকে প্রাচ্যের হংকং এর
সাথে তুলনা করা হয়।
এ জেলাটি
দেশের তিন বৃহত্তম জেলা ঢাকা,
চট্রগ্রাম, সিলেটের মধ্যবর্তী ও
নিকটবর্তী হওয়ায় এর অর্থনৈতিক
গুরুত্ব অপরিসীম।

জাতীয় অর্থনীতিতে কুমিল্লার অবদান:

১. প্রাকৃতিক সম্পদে ভরপুর এ জেলার
জ্বালানি গ্যাসের উপর ভর করেই
ঢাকা ও চট্রগ্রাম অঞ্চলে ভারী
শিল্পকারখানা গড়ে উঠেছে।
এ জেলার ৬ টি গ্যাস ক্ষেত্রের মধ্যে
তিতাস গ্যাস ক্ষেত্র থেকে ঢাকা
অঞ্চলে এবং বাখরাবাদ গ্যাস
ক্ষেত্র থেকে চট্রগ্রামে গ্যাস
সরবরাহ করে দেশের অর্থনীতিকে
টিকিয়ে রাখা হয়েছে।

২. যে সড়কটি একদিন বন্ধ থাকলে
দেশের অর্থনীতি স্থবির হয়ে যায়
সেই লাইফ লাইন নামে খ্যাত ঢাকা
চট্রগ্রাম মহাসড়কের সিংহভাগ এ
জেলার উপর দিয়ে বয়ে গেছে।

৩. তাছারা কুমিল্লা জেলার ঢাকা
চট্রগ্রাম মহাসড়কের পাশ ঘেষে ঘড়ে
উঠেছে অসংখ্য শিল্পকারখানা
রয়েছে কুমিল্লা ইপিজেট ও
কৃষিবান্ধব অর্থনীতি।

৪. কুমিল্লা জেলা থেকে আক্তার
হামিদ খানের হাত ধরেই এদেশে
সমবায় সমিতি, ক্ষুদ্র ঋণ কার্যক্রম ও
ডিপ টিউবওয়েলের পানি ব্যবহার
করে শুষ্ক মৌসুমে ইরি চাষের প্রচলন
হয়েছিল যা পরবর্তীতে অভাব অনটন
লাঘবের দেশের রোল মডেল হয়ে
দাড়িয়েছে।

৫. বিদেশে সবচেয়ে বেশি
শ্রমশক্তি রপ্তানি হয় কুমিল্লা
জেলা থেকে এবং দেশে সবচেয়ে
বেশি রেমিটেন্স পাঠায় কুমিল্লা
জেলার মানুষ।

শিক্ষা ব্যবস্থা:

১. দেশের ২য় শিক্ষাবোর্ড কুমিল্লা
শিক্ষাবোর্ডের অধীনেই এক সময়
সমগ্র চট্রগ্রাম ও সিলেট বিভাগের
শিক্ষার্থীরা মাধ্যমিক ও
উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নিত।
বর্তমানে এ জেলার শিক্ষার হার
৬০.৬%।

২. কুমিল্লা বিশ্ববিদ্যালয়, আর্মি
সাইন্স এন্ড টেকনোলজি
ইউনিভারসিটি ও মেডিকেল
কলেজ, কুমিল্লা মেডিকেল কলেজ,
ভিক্টোরিয়া কলেজ, কুমিল্লা
ক্যাডেট কলেজ সহ এমন অসংখ্য
স্বনামধন্য প্রতিষ্ঠানে দেশের
শিক্ষা ব্যবস্থায় অগ্রণী ভূমিকা
পালন করে যাচ্ছে।

জনসংখ্যা :

৬০ লাখ জনসংখ্যা
অধ্যুষিত কুমিল্লা জেলা ঢাকা ও
চট্রগ্রামের পর দেশের ৩য় জনবসতিপূর্ণ
অঞ্চল।
এ জেলার প্রতি
বর্গকিলোমিটারে প্রায় ১৪৫৩ জন
মানুষ।

বিখ্যাত ব্যক্তি:

কুমিল্লা জেলার বিখ্যাত
ব্যক্তিদের নাম লিখতে গেলে
আমার হাত ধরে আসবে হয়তো লেখা
শেষ হবেনা তাই আমি শুধু আগের
প্রজন্মের গুটি কয়েক ব্যক্তির নাম
লিখে দিচ্ছি।

★ মহাস্থবির শীলভদ্র (৫২৯-৬৫৪) -
বিশ্বের প্রথম বিশ্ববিদ্যালয়
নালন্দা বিহারের প্রধান
★ সাবেক রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক ও
সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর
★বুদ্ধদেব বসু
★ছান্দসিক কবি আব্দুল
কাদির
★উপমহাদেশের প্রখ্যাত
শিল্পি শচীন দেব বর্মন
★ধীরেন্দ্রনাথ দও
★ রাহুল দেব বর্মন

★ মেজর গনি
★আক্তার হামিদ খান

সহ কুমিল্লার অনেক প্রখ্যাত ব্যক্তির
মুখ দেখেছে বাংলাদেশ।

পর্যটন :

কুমিল্লাতে বহুসংখ্যক পর্যটন আকর্ষন
রয়েছে।
কুমিল্লার লালমাই
ময়নামতি পাহাড়ে একটি সমৃদ্ধ
প্রাচীন সভ্যতার নিদর্শন রয়েছে।
এখানে রয়েছে শালবন বিহার,
কুটিলা মুড়া, চন্দ্রমুড়া, রূপবন মুড়া,
ইটাখোলা মুড়া, সতের রত্নমুড়া,
রাণীর বাংলার পাহাড়, আনন্দ
বাজার প্রাসাদ, ভোজ রাজদের
প্রাসাদ, চন্ডীমুড়া প্রভৃতি।
এসব
বিহার, মুড়া ও প্রাসাদ থেকে
বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন
সামগ্রী উদ্ধার করা হয়েছে যা
ময়নামতি জাদুঘরে সংরক্ষিত
রয়েছে।

কুমিল্লা ক্যান্টনমেন্ট:

বাংলাদেশের প্রথম ক্যান্টনমেন্ট
কুমিল্লা ক্যান্টনমেন্ট।
১ম বিশ্বযুদ্ধের পর এই এলাকার উপর
সামরিক চেইন বজায় রাখার জন্য
ব্রিটিশ ক্রাউন দ্বারা প্রতিষ্ঠিত
হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ
ভারতীয় সেনাবাহিনী এটা
ব্যবহার করে।
১৯৭১ সালের
স্বাধীনতা যুদ্ধের সময় বহু অস্ত্র
এখানে রক্ষিত ছিল।
এবং মুক্তিযুদ্ধ চলাকালীন অনেক দিক নির্দেশনা
এই ক্যান্টনমেন্ট থেকেই দেয়া
হতো।

কুমিল্লার বঞ্চনা :

কুমিল্লা যেমন সমৃদ্ধ অঞ্চলের নাম
তেমন বঞ্চিত অঞ্চলের নাম বটে এই
বঞ্চনা শুরু ১৯৫৬ সাল থেকে।
ঐ সময়েই বর্তমান চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়
কুমিল্লা হওয়ার সব প্রস্তাবনা চূরান্ত
হয়ে গিয়েছিলো কিন্তু ঘটন
অঘটনের মধ্যে দিয়ে এটি আর
কুমিল্লা হয়ে উঠেনি।
বর্তমানে চট্রগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত
মিলিটারি একাডেমী কুমিল্লায়
ছিল কিন্তু আশির দশকে কুমিল্লার
মানুষের সেক্রিফাইস মাইন্ডের
সুযোগ নিয়ে এটি চট্রগ্রামে
সরিয়ে নেয়া হয়।
বর্তমানেও আমরা কিছু উন্নয়ন বঞ্চনার স্বীকার যেমন,
একটি আন্তর্জাতিক মানের
স্টেডিয়াম, একটি বিজ্ঞান ও
প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কৃষি
বিশ্ববিদ্যালয় সহ কুমিল্লার
দাউদকান্দি, চান্দিনা,
ক্যান্টনমেন্ট হয়ে ঢাকা টু কুমিল্লা
রেল সংযোগ স্থাপন যা এই অঞ্চলের
মানুষের প্রাণের দাবি।

(collected)

Saturday, 14 January 2017

পূর্ন্যাঙ্ক কমিটি অনুমোদন

   বিসমিল্লাহির রাহমানির রাহিম

আসসালামু আলাইকুম ওয়া..................।

টিটির চর প্রবাসী একতা সমিতি

১০-০১-২০১৭ নতুন বছরে উপলক্ষে সমিতির পূর্ন্যাঙ্ক কমিটি  ঘোষনা এবং অনুমোদন করা হল।

          কার্য্যকারী কমিটি

১ | আঃমান্নান মিয়া,  সভাপতি

২ | সাইফুল ইসলাম,   সহ-সভাপতি

৩ | আবুল হোসেন, সাধারন সম্পাদক

৪ | ফায়সাল আহম্মেদ, যুগ্ন -সাধারন সম্পাদক

৫ | মোঃআলম মিয়া, সাংগঠনিক সম্পাদক

৬ |  আকবর হোসেন, অর্থ পরিকল্পনা সম্পাদক

৭| মোঃনুরুজ্জামান (নুর), সহ-অর্থ পরিকল্পনা সম্পাদক

৮ | ইলিয়াস মিয়া, প্রচার ও দপ্তর সম্পাদক

            উপদেষ্ঠা পরিষদ

১ | মোঃবাবুল মিয়া,  প্রধান উপদেষ্ঠা,

২ | জয়নাল আবেদীন, সহকারী উপদেষ্ঠা,

৩ | গোলাম মোস্তফা,  উপদেষ্ঠা

 পূর্ন্যাঙ্ক কমিটি অনুমোদন করেন,

টিটির চর প্রবাসী একতা সমিতির

প্রধান উদ্দ্যেক্তা প্রতিষ্ঠাতা, 

আঃমান্নান মিয়া, (সভাপতি)

আকবর হোসেন, (অর্থ পরিকল্পনা সম্পাদক)

বাবুল মিয়া, ( প্রধান উপদেষ্টা)




Tuesday, 27 December 2016

শুভ জন্মদিন

আজ আমাদের
              "টিটির চর প্রবাসী একতা সমিতি"
                            এর

        প্রধান উদ্দ্যেক্তা ও সম্মানীত ক্যাশিয়ার

                       মোঃ নুরুজ্জামান

                 এর ২৯তম শুভ জন্মদিন।

টিটির চর প্রবাসী একতা সমিতি  এবং
সকল প্রবাসীদের পক্ষ থেকে  তাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

শুভ জন্মদিন

উজ্জ্বলময় হোক তোমার জীবন, আনন্দময় ভরে উঠুক তোমার আগামী পথ চলা,

শুভেচ্ছান্তে:-
মোঃআবুল কালাম